শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

টস জিতে ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে উইন্ডিজ; নেই কোহলি-রোহিত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জুলাই, ২০২৩

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে উইন্ডিজ। ব্রিজটাউনে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের ৫ উইকেটে হারিয়েছিল ভারত। আজ জিতলেই তারা সিরিজ নিশ্চিত করে ফেলবে।

এই ম্যাচে ভারতীয় দলে এসেছে দুই পরিবর্তন। বিরাট কোহলি ও অধিনায়ক রোহিত শর্মাকে দেওয়া হয়েছে বিশ্রাম। এই দুজনের বদলে ভারতীয় একাদশে এসেছেন অক্ষর প্যাটেল ও সঞ্জু স্যামসন। নেতৃত্বে থাকবেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।

ভারতীয় দল : শুভমান গিল, ইশান কিশান (উইকেটকিপার), সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, উমরান মালিক ও মুকেশ কুমার।

উইন্ডিজ দল : কাইল মেয়ার্স, ব্রেন্ডন কিং, অলিক আথানাজে, শাই হোপ (অধিনায়ক), শিমরন হেটমায়ার, কেসি কার্টি, রোমারিও শেপার্ড, ইয়ানিক ক্যারিয়া, আলঝারি জোসেফ, গুদাকেশ মোতি ও জেইডেন সিলস।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD