শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিমান মন্ত্রণালয়ে সিন্ডিকেটে ভরা: বিমানমন্ত্রী সরবরাহ ঘাটতি ও হতাশা, তীব্র মানসিক চাপে মার্কিন রণতরীর যোদ্ধারা বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন জেলায় নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী গণহত্যার আসামিদের ফিরিয়ে আনার আগে ভারতের সঙ্গে সুসম্পর্ক নয়: আসিফ মাহমুদ সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে মৃত্যু বেড়ে ৯ পরাজয় জেনেও যে কারণে প্রার্থী দিল জামায়াত জোট সীতাকুণ্ডের শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিক, পাঁচ শ্রমিকের মৃত্যু বাংলাদেশে নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা করছে আল-কায়েদা: জাতিসংঘ

টাইগারদের বোলিং তাণ্ডবে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, হারিয়েছে ৮ উইকেট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

দীর্ঘ ২৩ বছর পর নিজেদের মাটিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে নেমে চরম বিপর্যয়ের মুখে পড়েছে অস্ট্রেলিয়া। টাইগার পেসারদের দুর্দান্ত বোলিংয়ে ৮ উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ১৭৬ রান।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় শুরু হওয়া দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। তবে শুরু থেকেই বাংলাদেশের পেস আক্রমণের সামনে অস্বস্তিতে পড়ে স্বাগতিক ব্যাটাররা।

নতুন বলে তাসকিন আহমেদের সঙ্গে আক্রমণ শুরু করেন হাসান মাহমুদ। অফ স্টাম্প বরাবর নিয়ন্ত্রিত লাইন-লেংথে বোলিং করে অস্ট্রেলিয়ার দুই ওপেনার ট্রাভিস হেড ও জেক ওয়েদারাল্ডকে চাপে রাখেন তিনি। উইকেটে থাকা ঘাসের সুবিধা নিয়ে সুইং ও বাউন্স আদায় করেন বাংলাদেশের পেসাররা।

ইনিংসের ১২তম ওভারে প্রথম সাফল্য এনে দেন হাসান মাহমুদ। অফ স্টাম্পের বাইরে করা বলে ড্রাইভ খেলতে গিয়ে উইকেটকিপার লিটন দাসের হাতে ক্যাচ দেন ওয়েদারাল্ড। ২৩ রান করে ফেরেন এই ওপেনার।

এরপর ১৪তম ওভারে আবারও আঘাত হানেন হাসান। রাউন্ড দ্য উইকেট থেকে করা দারুণ এক ডেলিভারিতে বোল্ড হন ট্রাভিস হেড। ২২ রান করে সাজঘরে ফেরেন তিনি। ফলে ৫২ রানেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া।

হেডের বিদায়ের পর স্টিভেন স্মিথ ক্রিজে এলেও বাংলাদেশের বোলাররা চাপ ধরে রাখেন। ১৯তম ওভারে ইবাদত হোসেনের বলে দ্বিতীয় স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে মাত্র ১ রান করে ফেরেন মারনাস লাবুশেন।

এরপর ২২তম ওভারের শেষ বলে তাসকিন আহমেদের শিকার হন ক্যামেরন গ্রিন। অন সাইডে উড়িয়ে খেলতে গিয়ে শর্ট মিডউইকেটে মুশফিকুর রহিমের হাতে ধরা পড়েন তিনি।
লাঞ্চ বিরতির পর কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ ভেঙে দেন বাংলাদেশের পেসাররা। ৩৭তম ওভারে ইবাদতের ভেতরে ঢোকা ডেলিভারিতে বোল্ড হন অ্যালেক্স ক্যারি। কাভারের দিকে পাঞ্চ করতে গিয়ে ব্যাটের ভেতরের কানায় বল লেগে স্টাম্পে আঘাত হানে।

এরপর একে একে ফিরে যান বিউ ওয়েবস্টার, অধিনায়ক প্যাট কামিন্স এবং মিচেল স্টার্ক। ফলে ৮ উইকেট হারিয়ে ১৭৬ রান তুলতেই বড় বিপদে পড়ে যায় অস্ট্রেলিয়া।

তবে বোলিংয়ে দারুণ ছন্দে থাকলেও ফিল্ডিংয়ে কিছুটা গড়পড়তা পারফরম্যান্স দেখা গেছে বাংলাদেশের। ৪১তম ওভারে তাসকিনের বলে অপ্রয়োজনীয় থ্রো করে চার রান উপহার দেন তাইজুল ইসলাম। এর আগে স্লিপে একটি সহজ ক্যাচ ছেড়েছেন তানজিদ হাসান, আর মেহেদী হাসান মিরাজের একটি ভুলে বাউন্ডারিও পেয়ে যায় স্বাগতিকরা।

তবু দিনের প্রথম ভাগে বাংলাদেশের পেসারদের নিয়ন্ত্রিত ও আক্রমণাত্মক বোলিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নিজেদের হাতে নিয়েছে টাইগাররা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD