শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

‘টাইগার ৩’ মুক্তির দিনক্ষণ জানালেন সালমান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩

‘শাহরুখ খানের ‘জওয়ান’র ট্রেলার মুক্তি পেতেই হইচই পড়ে গেছে ভক্তদের মাঝে। ‘পাঠান’ সিনেমার পর বলিউড বাদশাকে ‘জওয়ান’ রূপে দেখার জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন তারা।

হিসেব বলছে, ইতোমধ্য়েই অগ্রিম বুকিংয়ে ৯ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ‘জওয়ান’। আর এই ‘জওয়ান’ ঝড়ের মাঝেই সালমান খান এলেন টাইগার হয়ে!

হ্যাঁ, শনিবার (০২ সেপ্টেম্বর) সালমান খান সামাজিকমাধ্যমে শেয়ার করলেন ‘টাইগার ৩’ মুক্তির দিনক্ষণ। এই সিনেমার নতুন পোস্টার শেয়ার করে বলিউড ভাইজান বলেছেন, ‘টাইগার ৩’ নিয়ে আসছি দিওয়ালিতে। বড় পর্দায় যশরাজ ফিল্মসের ৫০ বছর উদযাপন করতে।

পোস্টারে দেখা যায়, ‘টাইগার’রূপী সালমান খানের সঙ্গে আছেন ক্যাটরিনা কাইফ। দুজনের চোখে-মুখে ক্ষিপ্রতা, হাতে শক্তিশালী বন্দুক। বোঝাই যাচ্ছে, নতুন মিশনেও অ্যাকশন-থ্রিলে চমকে দিতে চলেছেন তারা।

এই সিনেমায় আবারও জুটি বেঁধেছেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ। শোনা গেছে, সালমানের টাইগারে অতিথি চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকেও। বলা হয়েছে, চলতি বছরের নভেম্বরে দিওয়ালি উপলক্ষে হিন্দির পাশাপাশি তামিল ও তেলুগু ভাষায়ও মুক্তি পাবে সিনেমাটি।

প্রায় ৩০০ কোটি রুপি বাজেটে এই সিনেমা নির্মাণ করেছেন মনীশ শর্মা। এতে খল চরিত্রে অভিনয় করেছেন ইমরান হাশমি। এছাড়াও আছেন আশুতোষ রানা, রণবীর শোলে, রিধি ডোগরা প্রমুখ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD