বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
যুক্তরাষ্ট্রের আরও ২ ড্রোন ধ্বংসের দাবি ইরানের হাসিনার সাবেক উপপ্রেস সচিব-ডিসিসহ গ্রেপ্তার ৪ রাজধানীসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার

টাঙ্গাই‌লে ট্রেনে কাটা প‌ড়ে মা-মেয়েসহ ৪ জনের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে মা-মেয়েসহ ৪ জন নিহত হয়েছেন। বুধবার (১৯ এপ্রিল) সকাল ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার সল্লা ইউনিয়নের মীরহামজানী এলাকায় ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- ভূঞাপুর উপজেলার নিকরাইল দাস পাড়া এলাকার বাসন্তী, আরতী রানী দাস, শান্তি রানী ও শিল্পী রানী। শান্তি রানী ও শিল্পী রানী সম্পর্কে মা মেয়ে।

নিহতের স্বজনরা জানান, সকাল সাড়ে ৫টার দিকে যাকাতের কাপড়ের জন্য সল্লা যাচ্ছিলেন হতাহতরা। এসময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মা মেয়েসহ ৪ জনের মৃত্যু হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন মাস্টার মনিরুজ্জামান মনির কালের কণ্ঠকে বলেন, সকালে নিহত চারজন নারী রেললাইনের উপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় একতা একপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তারা মারা যান। রেল পুলিশ লাশগুলো উদ্ধারের কাজ করছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD