রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

টাঙ্গাইলে রেল লাইনে ফাটল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীর মসিন্দা এলাকায় রেল লাইনে ফাটল দেখা দিয়েছে।

এতে করে রোববার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত দেড় ঘণ্টা ওই লাইন দিয়ে ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ থাকে।

টাঙ্গাইলের সহকারী স্টেশন মাস্টার মো. শাহীন মিয়া বিষয়টি জানিয়েছেন।

মসিন্দা রেলক্রসিংয়ের গেটম্যান রুবেল রানা জানান, সকাল ৬টায় ডিউটিতে আসার পর তিনি বিষয়টি দেখতে পান। এরপর তা কর্তৃপক্ষকে অবগত করেন।

মো. শাহীন মিয়া জানান, কালিহাতীর মসিন্দা এলাকায় রেল লাইনে ৬ ইঞ্চি ফাটল দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত রেললাইনের মেরামত কাজ চলমান থাকলেও ওই স্থান দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ১০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচলের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। বর্তমানে ১০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করছে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD