শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কে ২৩ কিলোমিটার যানজট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১ আগস্ট, ২০২১

টাঙ্গাইল প্রতিনিধি : শ্রমিকদের কর্মস্থলে ফিরতে গণপরিবহন চালু হওয়ায় অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কে ২৩ কিলোমিটার এলাকায় উত্তরবঙ্গ মুখী লেনে যানজটের সৃষ্টি হয়েছে।

রোববার (১ আগস্ট) ভোর রাত থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপার হতে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা পর্যন্ত ২৩ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। এছাড়া ভ্যাপসা গরমে দুর্ভোগ পোহাচ্ছে গন্তব্যে ফেরা মানুষগুলোকে। এক কিলোমিটার এলাকার পার হতে প্রায় ঘণ্টা সময় লাগছে।

সকাল থেকে সরেজমিন দেখা যায়, মহাসড়কের ঘারিন্দা, কান্দিলা, রাবনা, বিক্রমহাটি, রসুলপুর, পুংলি ও এলেঙ্গাতে উত্তরবঙ্গ মুখী লেনে যানজটের সৃষ্টি হয়েছে। তবে ঢাকামুখী লেনে যানবাহনের চাপ থাকায় ধীর গতিতে চলাচল করছে। গণপরিবহন চালু হলেও খোলা ট্রাক, পিকআপ ও মোটর সাইকেলসহ বিভিন্ন যানবাহনে গন্তব্যে ফিরছে মানুষ। কাউকে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। যে যার মতো গন্তব্যে ফিরছে।

রসুলপুর গ্যাসপাম্পে কথা হয় আব্দুল হালিমের সঙ্গে। তিনি বলেন, ‘আমি গাজীপুর থেকে সিরাজগঞ্জের এনায়েতপুর যাচ্ছি। মহাসড়কের টাঙ্গাইলের অংশে ঘারিন্দা থেকে যানজট রয়েছে। এক কিলোমিটার আসতে প্রায় এক ঘণ্টার বেশি সময় লাগছে।’

পিকআপচালক শহিদুল ইসলাম বলেন, ‘গাজীপুর যাচ্ছি বাসা বাড়ির মালামাল আনার জন্য। কিন্তু রাস্তায় ধীর গতি রয়েছে। এই সুযোগে যাত্রীরা যার যার মতো আমার পিকআপে উঠেছে। আমি তাদের মাস্ক পড়তে অনুরোধ করছি। কিন্তু কে শুনে কার কথা।’

গার্মেন্টসকর্মী হাবিব সিকদার বলেন, ‘পাবনা থেকে ভোর রাতে গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। ৬ ঘণ্টা অতিবাহিত হলেও টাঙ্গাইল পার হতে পারি নাই। স্বাভাবিক সময়ে পাবনা থেকে গাজীপুর যেতে সর্বোচ্চ চার ঘণ্টা সময় লাগে। কিন্তু আজকে যে অবস্থা তাতে আট ঘণ্টার বেশি সময় লাগবে। সরকার হঠাৎ ঘোষণা দেয়ায় কষ্ট করে কর্মস্থলে ফিরতে হচ্ছে।’

যানজটের বিষয়টি অস্বীকার করে মহাসড়কের এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, শ্রমিকদের কর্মস্থলে ফিরতে গণপরিবহন চালু হওয়ার পর ভোর রাত থেকে অতিরিক্ত যানবাহনের চাপ রয়েছে। কোথাও কোনো গাড়ি থেমে নেই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিক হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD