শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

টানা ৪৩ বার করোনা পজিটিভ, ১০ মাস পর সুস্থ!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ জুন, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : জীবনের আশা ছেড়েই দিয়েছিলে ৭২ বছর বয়সি পশ্চিম ইংল্যান্ডের ব্রিস্টলের বাসিন্দা ডেভ স্মিথ।

টানা ৪৩ বার করোনা পজিটিভ ধরা পড়েছিল তার। টানা দশ মাস ধরে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতাল আর বাড়ি ছুটোছুটি করতে হয়েছে তাকে। ব্রিটেনের সেই বৃদ্ধ সম্প্রতি করোনামুক্ত হয়েছেন। খবর স্ট্রেইটস টাইমসের।

২০২০ সালের মার্চে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। তাকে সাত বার হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

ডেভ বলেন, একটা সময় মৃত্যু নিশ্চিত বুঝে পরিবারের সবাইকে ডেকে পাঠিয়েছিলাম বিদায় জানানোর জন্য।

যতোবারই ডেভের কোভিড পরীক্ষা করা হয়েছে, তত বারই তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে। টানা দশ মাস ধরে একজন কীভাবে করোনায় আক্রান্ত হতে পারেন তা নিয়ে রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন চিকিৎসকরা।

ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের সংক্রমণ রোগের বিশেষজ্ঞ এড মোরান জানিয়েছেন, ডেভের শরীরে করোনাভাইরাস অত্যন্ত ‘সক্রিয়’ ছিল।

শেষমেশ ককটেল অ্যান্টিবডি চিকিৎসার মাধ্যমে ডেভকে সুস্থ করে তোলা হয়। ডেভের দেহে কীভাবে ভাইরাস সক্রিয় ছিল, তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছেন ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের ভাইরাস বিশেষজ্ঞরা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD