বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

টার্মিনাল ছাড়া মহাসড়কে টোল আদায় করা যাবে না

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১ অক্টোবর, ২০২২

নির্দিষ্ট টার্মিনাল ছাড়া কোনো সড়ক বা মহাসড়কে টোল আদায় করা যাবে না। এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সম্প্রতি বিভাগের পৌর-১ শাখা থেকে এ বিজ্ঞপ্তি জারি করা হয়।

এতে বলা হয়, সকল পৌরসভার মেয়রদের অবগতির জন্য জানানো যাচ্ছে হাইকোর্ট বিভাগে দায়ের করা রিট পিটিশন নং-৪৬৪০/২০২২ এর গত ২১ এপ্রিলের আদেশের আলোকে টার্মিনাল ছাড়া কোনো সড়ক বা মহাসড়ক থেকে টোল আদায় না করার জন্য সকল সিটি কর্পোরেশন এবং পৌরসভার মেয়রের দৃষ্টি আকর্ষণ করে বিজ্ঞপ্তি জারি করার জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এ নির্দেশনা প্রতিপালনের জন্য অনুরোধ করা হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD