বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

টিকটকের অশ্লীল কন্টেন্ট সরিয়ে ফেলতে নীতিমালা চেয়ে রিট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২০

টিকটক থেকে অশ্লীল কন্টেন্ট সরিয়ে ফেলা এবং এ ধরনের অ্যাপস ব্যবহারের নীতিমালা তৈরির নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিমকোর্টের আইনজীবী মনিরুজ্জাজামান লিংকন।

আজ সোমবার (২৪ আগস্ট) রিটটি এফিডেভিট করা হয়। বিচারপতি জে বি এম হাসানের দ্বৈত বেঞ্চে রিটটি শুনানি হবে।

রিটে উল্লেখ করা হয়, টিকটক ব্যবহার করে অতি সম্প্রতি কিছু কিশোর-তরুণ অশ্লীল শব্দ ও অঙ্গভঙ্গির মাধ্যমে কন্টেন্ট তৈরি করে সমাজে অস্থীতিশীল পরিবেশ সৃষ্টি করছে। যা সামাজিক অবক্ষয়ের দিকে ব্যবস্থাকে নিয়ে যাচ্ছে। এথেকে প্রতিকার চেয়ে রিট করা হয়েছে।

গেল ২ আগস্ট ইয়াসিন আরাফাত অপু ওরফে অপু ভাই ঢাকার উত্তরায় তার কয়েকজন বন্ধুসহ সড়ক বন্ধ করে ভিডিও করছিলেন। ওইখানে একজনের গাড়ি আটকে গেলে, তাদের সঙ্গে অপুর হাতাহাতি আর মারামারিও হয়। উত্তরা পূর্ব থানায় সেই গাড়িচালকের করা মামলায় গ্রেপ্তার হন অপু। এ ঘটনার পর অপু যেমন আলোচনায় আসেন, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে নতুন করে আলোচনায় আসে ‘টিকটক’ নামের অ্যাপটি।

জনপ্রিয় বিভিন্ন গানের সঙ্গে ঠোঁট মেলানো, হিন্দি বা বাংলা ছবির কোনও বিখ্যাত ডায়ালগ আওড়ানো, নাচ-গান, মজা কর এমন ভিডিওই সাধারণত বাংলাদেশ থেকে টিকটকে ছাড়তে দেখা যায়।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD