শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

টিকার আওতায় ১ কোটি ৩৪ লাখ মানুষ, অপেক্ষায় দেড় কোটি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২ আগস্ট, ২০২১

দেশের এক কোটি ৩৪ লাখ ৫৯ হাজার ৮১১ জন মানুষ করোনা (কভিড-১৯) টিকার আওতায় এসেছে। এদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৯১ লাখ আট হাজার ১৪৪ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৩ লাখ ৫১ হাজার ৬৬৭ জন।

প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৫৫ লাখ ২৭ হাজার ৬৭২ আর নারী ৩৫ লাখ ৮০ হাজার ৪৭২ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ২৭ লাখ ৭২ হাজার ৩০১ আর নারী ১৫ লাখ ৭৯ হাজার ৩৬৬ জন।

এরমধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড নিয়েছেন দেশের এক কোটি এক লাখ ১৮ হাজার ১১৯ জন মানুষ। চীনের সিনোফার্মের টিকা নিয়েছেন ২৫ লাখ ২৩ হাজার ১৮৯ জন। ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন ৫২ হাজার ৫০৫ জন। আর মডার্নার টিকা নিয়েছেন সাত লাখ ৬৪ হাজার ২২৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আজ বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এক কোটি ৫৫ লাখ চার হাজার ১৫ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD