শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

টিকা কিনতে এডিবি থেকে রেকর্ড পরিমাণ ঋণ সহায়তা পাচ্ছে বাংলাদেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১

অর্থনৈতিক রিপোর্টার : করোনা পরিস্থিতি মোকাবিলায় টিকা কিনতে বাংলাদেশকে ৯৪ কোটি ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ প্রায় ৭ হাজার ৯৯০ কোটি টাকা (প্রতি ডলার ৮৫ টাকা ধরে)।

বৃহস্পতিবার (২৪ জুন) শেরেবাংলা নগরে বাংলাদেশ ও এডিবির মধ্যে এ সংক্রান্ত একটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন ও এডিবির পক্ষে কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ ঋণ চুক্তিতে সই করেন।

রেসপন্সিভ কোভিড-১৯ ভ্যাকসিনস ফর রিকোভারি প্রজেক্ট আন্ডার দ্যা এশিয়া প্যাসিফিক ভ্যাকসিন অ্যাকসেস ফ্যাসিলিটি’প্রোগ্রামের আওতায় এই ঋণ দিচ্ছে সংস্থাটি।

অনুষ্ঠানে জানানো হয়, এ কর্মসূচিটি অর্থবিভাগ ও স্বাস্থ্য অধিদফতর বাস্তবায়ন করবে। স্বাস্থ্যসেবা বিভাগ প্রকল্পের সার্বিক তদারকি করবে। ভ্যাকসিন সাপোর্ট প্রোগ্রামটি চলতি বছরের জুন থেকে ২০২৪ সালে মে পর্যন্ত সময়ে বাস্তবায়ন করা হবে। কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে, কোভিড-১৯ অতিমারি প্রতিরোধে ভ্যাকসিন ক্রয়ে সহায়তা করা।

ইআরডি জানায়, ঋণের এই ৯৪ কোটি ডলারের মধ্যে ৪৭ কোটি ডলারের জন্য বাংলাদেশকে নিয়মিত হারে (২ শতাংশ) সুদ দিতে হবে। অবশিষ্ট ৪৭ কোটি ডলার রেগুলার সুদ হিসেবে নির্ধারণ করা হয়েছে। এছাড়া অব্যয়িত অর্থের ওপর শূন্য দশমিক ১৫ শতাংশ হারে কমিটমেন্ট চার্জ ঋণের জন্য প্রযোজ্য হবে ।

উল্লেখ্য, এডিবির এ ঋণ ৩ বছরের গ্রেস পিরিয়ডসহ ১৫ বছরে পরিশোধযোগ্য। এডিবি এখন পর্যন্ত বাংলাদেশ সরকারকে ২৬ দশমিক ৪৬ বিলিয়ন ডলারের সহায়তা করেছে। এর মধ্যে ২৫ দশমিক ২৫ বিলিয়ন ডলারের ঋণ সহায়তা এবং ১ দশমিক ২১ বিলিয়ন ডলার অনুদান সহায়তা রয়েছে। এডিবি বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD