শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

টিকা দেওয়া বন্ধ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১

ঈদুল আজহার ছুটিতে করোনাভাইরাসের টিকাদান বন্ধ থাকবে। একই সঙ্গে ছুটির পর দিন শুক্রবার হওয়ার কারণে সেদিনও বন্ধ থাকবে টিকা দেওয়া। অর্থাৎ মোট চারদিন বন্ধ থাকছে টিকাদান।

মঙ্গলবার এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন।

স্বাস্থ্য অধিদপ্তরের এ মুখপাত্র বলেন, দেশে টিকা দেওয়া শুরুর পর থেকেই সরকারি ছুটির দিনগুলোতে কার্যক্রম বন্ধ ছিল। তাই ঈদের তিন দিন টিকা দেওয়া বন্ধ থাকবে।

তিনি আরও বলেন, ছুটি শেষ হওয়ার পরদিন শুক্রবার হওয়ার কারণে সেদিনও বন্ধ থাকবে টিকাদান। এরপর ২৪ জুলাই থেকে আবারও টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে।

২০১৯ সালের ডিসেম্বরে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত রোগী দেশে শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এরপর ১৮ মার্চ প্রথম মৃত্যু হয় দেশে।

সংক্রমণ নিয়ন্ত্রণে দেশে ২০২১ সালের জানুয়ারিতে টিকা দেওয়া শুরু হয়। এ পর্যন্ত দেশে করোনাভাইরাসের টিকা দেওয়া হয়েছে এক কোটি ১৪ লাখ ৯০ হাজার ৭৩৯ ডোজ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD