শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

টিকা নিলেন ২৬ লাখ ৭৩ হাজার, পার্শ্বপ্রতিক্রিয়া ৬৬৯ জনের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার : সারা দেশে গত ১৮ দিনে করোনাভাইরাস প্রতিরোধী টিকা নিয়েছেন ২৬ লাখ ৭৩ হাজার ৩৮ জন। এরমধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে ৬৬৯ জনের। বুধবার (২৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আজ বুধবার দেশে গত চব্বিশ ঘণ্টায় দেশে ১ লাখ ৮১ হাজার ৯৮৫ জন করোনা টিকা নিয়েছেন। এরমধ্যে পুরুষ ১ লাখ ১২ হাজার ৯৯ জন এবং নারী ৬৯ হাজার ৮৮৬ জন।

করোনা টিকা নিতে অনলাইনে নিবন্ধন করেছেন ৩৮ লাখ ৮৯ হাজার ৩৪৫ জন। মোট টিকা নেওয়া ২৬ লাখ ৭৩ হাজার ৩৮ জনের মধ্যে পুরুষ ১৭ লাখ ৪৬ হাজার ১৩২ জন এবং নারী ৯ লাখ ২৬ হাজার ৯০৬ জন।

টিকা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, দেশে প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই টিকাদান কর্মসূচি পরিচালিত হচ্ছে।

এ পর্যন্ত টিকা নিয়েছেন ঢাকা বিভাগের ৭ লাখ ৮১ হাজার ৭৫৯ জন। এর মধ্যে ঢাকা মহানগরীতে ৩ লাখ ৬৩ হাজার ৪৬ জন, ময়মনসিংহ বিভাগে ১ লাখ ১৯ হাজার ৩৮৪ জন, চট্টগ্রাম বিভাগে ৫ লাখ ৯৭ হাজার ২২৭ জন, রাজশাহী বিভাগে ২ লাখ ৯৯ হাজার ৭৬২ জন, রংপুর বিভাগে ২ লাখ ৪৬ হাজার ৭৬২ জন, খুলনা বিভাগে ৩ লাখ ২২ হাজার ২৯১ জন, বরিশাল বিভাগে ১ লাখ ২৯ হাজার ৫ জন এবং সিলেট বিভাগে ১ লাখ ৭৬ হাজার ৮৪৮ জন করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন।

প্রসঙ্গত, চলতি বছরের গত ২৭ জানুয়ারি দেশে ভ্যাকসিন দেওয়া কর্মসূচি শুরু করে। প্রথম দিন ভ্যাকসিন দেওয়া হয় ২৬ জনকে। আর ৭ ফেব্রুয়ারি সারাদেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD