শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিল আয়ারল্যান্ড

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিল আয়ারল্যান্ড। ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে পয়েন্ট টেবিলে শীর্ষে আছে তারা।

আজ জার্মানির বিপক্ষে ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় শীর্ষস্থান থেকে তাদের আর সরানোর সুযোগ নেই।
পুরো টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত আইরিশরা। পাঁচ ম্যাচে তাদের সংগ্রহ ৯ পয়েন্ট। শেষ ম্যাচটি হবে স্বাগতিক স্কটল্যান্ডের বিপক্ষে। বিশ্বকাপে দুয়ারে আছে স্কটিশরাও। ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে তারা। আজ ডেনমার্কের বিপক্ষে জিতলেই কাটবে বিশ্বকাপের টিকিট।

আগামী বছর যৌথভাব বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। গত আসরের চেয়ে এবার দলসংখ্যা বেড়ে হয়েছে ২০টি। আঞ্চলিক বাছাইপর্বের আগেই বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করেছে ১২ টি দল। যেখানে স্বাগতিক যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজ ছাড়াও রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাংলাদেশ।

এছাড়া ইউরোপ অঞ্চল, এশিয়া অঞ্চল, আফ্রিকা অঞ্চল থেকে দুটি করে এবং আমেরিকা ও পূর্ব এশিয়া প্যাসিফিক অঞ্চলের বাছাই থেকে সুযোগ পাবে একটি করে দল।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD