শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে প্রাণ গেল ২ যুবকের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১

টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে দুই যুবক নিহত হয়েছেন; যাদেরকে ইয়াবাকারবারি বলে দাবি করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার ভোরে উপজেলা সদর ইউনিয়নের মৌলভীপাড়া এলাকায় নাফ নদীর পাশে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

বিজিবি-২ ব্যাটালিয়ন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বন্দুকযুদ্ধে দুই ইয়াবাকারবারি নিহত হয়েছেন। এছাড়া ঘটনাস্থল থেকে ৩ লাখ ৬০ হাজার পিস ইয়াবা ও দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

টেকনাফ ‍উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুব্রদেব জানান, ভোরের দিকে দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনেন বিজিবি সদস্যরা। তবে তার আগেই তাদের মৃত্যু হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD