শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন ইমরুল কায়েস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

টেস্টে একটা সময় তিনি ছিলেন অপরিহার্য ওপেনার। জাতীয় দলে মনে রাখার মতো অনেক ইনিংস এসেছে ইমরুল কায়েসের ব্যাট থেকে। অবশেষে পছন্দের এই ফরম্যাটকে বিদায় বলে দিলেন বাঁহাতি এই ওপেনার। একইসঙ্গে অবসর নিচ্ছেন প্রথম শ্রেণির ক্রিকেট থেকেও।

আজ (বুধবার) নিজের ফেসবুক পেজে এক পোস্টে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইমরুল কায়েস। তিনি লিখেছেন, ‘বিদায় টেস্ট ক্রিকেট। আপনাদের ভালোবাসার জন্য কৃতজ্ঞ।’

৩৮ ছুঁইছুঁই ইমরুলের টেস্ট ক্যারিয়ার ছিল মিশ্র পারফরম্যান্সের। টেস্টে তার অভিষেক হয় ২০০৮ সালের নভেম্বরে। প্রায় ১৬ বছরের টেস্ট ক্যারিয়ারে দেশের হয়ে ৩৯টি ম্যাচ খেলেছেন। ৩টি সেঞ্চুরিসহ ২৪.২৮ গড়ে ইমরুল করেছেন ১৭৯৭ রান।

টেস্টে ইমরুলের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটি ১৫০ রানের। ২০১৫ সালে খুলনায় পাকিস্তানের বিপক্ষে ড্র হওয়া সেই টেস্টে তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে ৩১২ রানের জুটি গড়েছিলেন ইমরুল। তামিম করেন ডাবল সেঞ্চুরি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD