রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হবে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠিত হলেই শেখ হাসিনাসহ মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যায় অভিযুক্তদের গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হবে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা আতাউর রহমান। আজ মঙ্গলবার দুপুরে শেখ হাসিনাসহ আসামিদের নামে তৃতীয় মামলার তদন্ত শুরুর পর এ কথা জানান তিনি।

সবশেষ মামলায় আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননসহ ২৭ জন ও সংগঠন হিসেবে আওয়ামী লীগকে।

গতকাল সোমবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিরপুরে নিহত শিক্ষার্থী শাহরিয়ার হোসেন আলভির বাবা মোহাম্মদ আবদুল হাসান তদন্ত সংস্থায় এই মামলা করেন। এতে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ এবং পুলিশের ৫ শ সদস্যকেও আসামি করা হয়েছে।

আবেদনে বলা হয়, আসামিদের পরিকল্পনা ও নির্দেশেই ছাত্র-জনতার আন্দোলনে দেশজুড়ে গুলিবর্ষণ করে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংগঠিত করা হয়েছে।

এ ছাড়াও আবেদনে আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, সালমান এফ রহমান, হাছান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, জুনাইদ আহমেদ পলক, আলী আরাফাত, কামাল আহমেদকে আসামি করা হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD