শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালিত অটোরিকশার ৩ আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। রোববার (২০ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের বেলতলী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন।

তিনি বলেন, সিএনজি চালিত অটোরিকশাটি ময়মনসিংহ থেকে নেত্রকোনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে বেলতলী এলাকায় বালু বোঝাই একটি ট্রাক সেটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। তাদের বয়স ২৫ থেকে ৩৫ এর মধ্যে। নিহতরা সবাই পুরুষ।

ওসি আরও বলেন, গুরুতর অবস্থায় এক নারী ও এক পুরুষকে স্থানীয় লোকজন এবং শ্যামগঞ্জ হাইওয়ে ফাঁড়ির পুলিশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD