বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ট্রাকের ধাক্কায় সিএনজির দু’যাত্রী নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২০

গাজীপুরের শ্রীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। শুক্রবার রাত সোয়া ১০টায় উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাতখামাইর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সোহেল রানা (৩৪) এবং নান্দাইল উপজেলার আবু হানিফ (৩০)।

আহতরা হলেন, কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নামাপাড়া (জঙ্গলবাড়ি) গ্রামের রিপা (৩০) এবং তার স্বামী সিদ্দিকুর রহমান (৩৮)। অপর আহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।

শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন আহতদের বরাত দিয়ে জানান, সন্ধ্যার পর পাঁচজন যাত্রী নিয়ে সিএনজি চালিত একটি অটোরিকশা গাজীপুরের শ্রীপুরের উদ্দেশ্যে আসে। রাতের ওই সময়ে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর এলাকায় পৌঁছলে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ড্রাম ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক এম এ সাঈদ নিলয় জানান, গুরুতর আহত আবু হানিফ ও সোহেল রানাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে এবং আহত স্বামী-স্ত্রীকে হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD