বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ট্রাক্টরের ধাক্কায় দু’ভাইসহ নিহত ৩

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাক্টরের ধাক্কায় দুই সহোদরসহ তিন জন নিহত হয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কানসাট-চৌডালা সড়কের বেলালবাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোটরসাইকেল আরোহী ভোলাহাট উপজেলার বড় জামবাড়িয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে সোহেল রানা (২৪), সাইকেল আরোহী গোমস্তাপুর উপজেলার চৌডালা গ্রামের আমজাদ হোসেনের ছেলে জামিল হোসেন (১৪) ও তার ভাই কামিল হোসেন (১৩)।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্রী দিলীপ কুমার রায় জানান, সোমবার সন্ধ্যা ৬টার দিকে বালু ভর্তি একটি ট্রাক্টর গোমস্তাপুর অভিমুখে যাওযার সময় বিপরীত দিক থেকে আসা একটি সাইকেল ও মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সোহেল এবং সাইকেল আরোহী জামিল ও কামিল মারা যায়। পরে খবর পেয়ে গোমস্তাপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ঘাতক ট্রাক্টরটি আটক করেছে পুলিশ।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD