বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ট্রাক-কার্ভাড ভ্যানের সংঘর্ষে নিহত ২

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২০

সিরাজগঞ্জে ট্রাক এবং কার্ভাড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। রোববার (১ নভেম্বর) দিবাগত রাত একটার দিকে তাড়াশ উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের খালকুলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।এখন পর্যন্ত নিহত দুজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের উপ-পরিচালক মঞ্জিল হক বলেন, রাতে উত্তরাঞ্চল থেকে আলু বোঝাই একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিলো। ট্রাকটি তাড়াশ উপজেলার খালকুলা বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি কার্ভাড ভ্যানের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করে হাটিকুমরুল হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ সময় আহত হন আরো একজন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD