বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
হাসিনার আমলে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ হত্যার শিকার: আইনমন্ত্রী সরকারের ডকুমেন্টারির সমালোচনা করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে ইনফান্তিনো আমেরিকা নির্ভর না হয়ে ইউরোপকে নিজস্ব ‘যুদ্ধকৌশল’ গড়তে হবে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু জাপানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি উত্তর কোরিয়ার ইরানে ৫৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর, তাদের অধিকাংশ বিক্ষোভকারী ইসরায়েলের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে মুসলিম পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক ভিসাসেবা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কতা জারি দুর্বল চুক্তিই বাড়াচ্ছে ইরান যুদ্ধে নতুন সংঘর্ষের ঝুঁকি: বিশ্লেষক

ট্রাম্পের সমর্থনের আশায় ইনফান্তিনো

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের একাংশ বিক্রির পরিকল্পনা ভেস্তে গেছে। এ ঘটনার জেরে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ফিফা সভাপতি পদে টিকে থাকতে তাই ট্রাম্প প্রশাসনের কাছে সমর্থন চেয়েছেন। সূত্রের বরাত দিয়ে এমন খবরই দিয়েছে ‘নিউ ইয়র্ক পোস্ট’।

পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার বিতর্কিত প্রস্তাবটি বাতিল হওয়ার পর ইনফান্তিনো বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। এছাড়া, গণমাধ্যমে ব্যাপক নেতিবাচক প্রচারণার কারণে ফিফা প্রধান নিজেকে ‘বিচ্ছিন্ন’ বোধ করছেন।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার বাণিজ্যিক সম্পদ বেসরকারি বিনিয়োগকারীদের সহায়তায় গঠিত একটি নতুন প্রতিষ্ঠানের অধীনে এনে বিক্রির পরিকল্পনা করেছিলেন ইনফান্তিনো। এ নিয়ে সমালোচনা তীব্র হয়েছে।

বিশ্বকাপসহ বিভিন্ন ফুটবল টুর্নামেন্টের প্রায় ২০ শতাংশ মালিকানা বিক্রি করে বেসরকারি বিনিয়োগকারীদের কাছ থেকে ৪২০ কোটি (৪.২ বিলিয়ন) ডলার পর্যন্ত তহবিল সংগ্রহের পরিকল্পনা নিয়েছিল ফিফা। সংশ্লিষ্ট পক্ষগুলোর তীব্র বিরোধিতার মুখে শুক্রবার তা থেকে সরে আসতে বাধ্য হয়েছেন ইনফান্তিনো।

পরিকল্পনাটি বাদ দেওয়ার পর এখন সবার নজর পড়েছে ইনফান্তিনোর ওপর। কারণ, এই উদ্যোগ ব্যর্থ হওয়ায় ২০২৭ থেকে ২০৩১ সাল পর্যন্ত ফিফা সভাপতি হিসেবে তার চতুর্থ মেয়াদের প্রার্থিতা এখন বাড়তি যাচাই-বাছাইয়ের সম্মুখীন।

ট্রাম্প ও ইনফান্তিনোর মধ্যে গড়ে উঠেছে ঘনিষ্ঠ সম্পর্ক। তাই তো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে সদ্য সমাপ্ত এবারের বিশ্বকাপসহ ফুটবলের বিভিন্ন বড় আয়োজনে তাদের একসঙ্গে দেখা গেছে।

২০২৫ সালের ডিসেম্বরে দুজনের এই ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি বিশেষভাবে সবার সামনে উঠে আসে। ইনফান্তিনো ট্রাম্পকে প্রথমবারের মতো প্রবর্তিত ‘ফিফা পিস প্রাইজ’ প্রদান করেন এবং ট্রাম্পই হন এই পুরস্কার প্রথম জিতে নেন।

ফিফার বিশ্বকাপ-সংশ্লিষ্ট স্বত্ব বিক্রির পরিকল্পনা নিলে এই সম্পর্কটি নতুন করে আলোচনার খোরাক যোগায়। ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই জশুয়া কুশনারের প্রতিষ্ঠান ‘থ্রাইভ ক্যাপিটাল’ এই পরিকল্পনার অংশ হওয়ার কথা ছিল।

‘দ্য পোস্ট’ও এক প্রতিবেদনে জানিয়েছে, ইনফান্তিনো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও-র সঙ্গে একান্ত বৈঠক করতে চেয়েছিলেন। দুটি সূত্রের তথ্যমতে, যুক্তরাষ্ট্রের শীর্ষ এই কূটনীতিকের সঙ্গে ফিফা প্রধানের ফোনালাপটি হওয়ার কথা ছিল।

তবে গ্লোবাল পাবলিক অ্যাফেয়ার্স মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডিলান জনসন ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে জানিয়েছেন, ৫৬ বছর বয়সী সুইস ফুটবল কর্মকর্তা ইনফান্তিনোর সঙ্গে রুবিওর কথা বলার কোনো পরিকল্পনা নেই এবং এ বিষয়ে কোনো আলোচনারও আয়োজন করা হয়নি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD