শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

ট্রায়ালে করোনা টিকা নেওয়ার ১০ দিনের মাথায় স্বেচ্ছাসেবকের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১০ জানুয়ারী, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : করোনা টিকার ট্রায়ালে অংশ নেওয়ার ১০ দিন পর মৃত্যু হলো ভারতের ভোপালের এক স্বেচ্ছাসেবকের।

করোনা ভ্যাকসিনের তৃতীয় দফার ট্রায়ালে টিকা নিয়েছিলেন ৪২ বছরের ওই ব্যক্তি।

ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, দীপক মারয়াই নামে ওই ব্যক্তির বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে।

এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে করোনা ভ্যাকসিন(Covaxin) প্রস্তুতকারক সংস্থা ভারত বায়োটেক(Bhatrat Biotech)। সংস্থার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ভোপালের ওই ব্যক্তির মৃত্যু হয়েছে কার্ডিও রেসপিরেটরি ফেলিওরে। এর কারণ বিষক্রিয়া।

মধ্যপ্রদেশের মেডিকো লিগ্যাল ইনস্টিটিউটের ডিরেক্টর ডা অশোক শর্মা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ময়নাতদন্ত হয়েছে, রিপোর্ট এলেই বোঝা যাবে মৃত্যু আসল কারণ।

১২ ডিসেম্বর ভ্যাকসিন(Covaxin) নেন দীপক। ১৭ ডিসেম্বর তিনি অসুস্থ বোধ করেন ও ২১ ডিসেম্বর তার মৃত্যু হয়। এদিকে, আগামী ১৬ জানুয়ারি ভারতে শুরু হবে করোনার টিকা দেওয়া।

সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD