শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ট্রেনের টিকেট পেতে কমলাপুরে যাত্রীদের আজও ভিড়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২

স্বজনদের সাথে ঈদ করে যখন মানুষ ঢাকায় ফিরছেন তখনও ঢাকা থেকে বাড়ি যাওয়ার জন্য ট্রেনের টিকেট পেতে স্টেশনে ভিড় করছেন অনেকে। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে সকাল থেকে এমন চিত্রই দেখা যাচ্ছে।

যাত্রীরা বলছেন ঈদের আগে বাড়ি যেতে দুর্ভোগ পোহাতে হয় তাই পরিবার নিয়ে ঈদের পরে বাড়ি যাচ্ছি।

আজ (১২ জুলাই) সকাল থেকেই আজ ও অন্য দিনের অগ্রীম টিকেট পেতে ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে কমলাপুর রেলস্টেশনে।

গাইবান্ধা যেতে টিকেট কাটতে আসা আফসানা ইসলাম নামে এক যাত্রী বলেন, আমরা ঢাকাতেই ঈদ করেছি। এখন স্বজনদের সাথে দেখা করতে বাড়ি যাওয়ার জন্য টিকিট কাটতে এসেছি। অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছি।

পাবনার ঈশ্বরদী যেতে অগ্রীম টিকেট পেতে লাইনে দাঁড়ানো জসিম উদ্দিন বলেন, ঈদের পর বাড়ি যাচ্ছি, তারপরেও টিকেটের জন্য দীর্ঘসময় অপেক্ষা করতে হচ্ছে। পরিবারের সাথে ঢাকায় ঈদ করেছি। এখন ব্যক্তিগত কাজে বাড়িতে যাচ্ছি। ভেবেছিলাম এলেই টিকেট পাব, কিন্তু পাচ্ছি না। কতক্ষণ যে দাঁড়িয়ে থাকতে হয়, তা বলতে পারব না।

অন্যদিকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা গেছে ঈদের ছুটি কাটিয়ে রাজধানীবাসী কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। তবে যাত্রীদের তেমন চাপ নেই। ট্রেনে গাদাগাদি নেই আগের মতো। দাঁড়িয়ে আসা যাত্রীদের সংখ্যাও কম। জানা যায় আজ সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত ১৪টি ট্রেন ঢাকায় এসেছে বিভিন্ন জেলা থেকে যাত্রী নিয়ে।

কমলাপুর স্টেশন মাস্টার মো. আফছার উদ্দিন বলেন, আমাদের সবগুলো ট্রেন যাত্রী নিয়ে সময়মতো ঢাকায় এসেছে এবং ছেড়ে যাচ্ছে। এখনও অনেক যাত্রী বাড়ি যাচ্ছে, ফলে টিকেটের লাইন দীর্ঘ হচ্ছে। এছাড়া
আজ থেকে অফিসগুলো খুলেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD