বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ট্রেনের ধাক্কায় ট্রাক চালক নিহত, ট্রেন চলাচল বন্ধ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২০

যশোরের মুড়লি রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একজন ট্রাকচালক (ঢাকা মেট্রো-ট-১৬-৭৩৭৩) নিহত হয়েছেন। আহত হয়েছেন ওই ট্রাকের হেলপারও। নিহতের নাম আকবর আলী (৪৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সিয়ালী গ্রামের মৃত সাজ্জাদের ছেলে। এ ঘটনায় ওই ট্রাকের ২৮ বছর বয়সী হেলপার গুরুতর আহত হয়েছেন।

দুর্ঘটনার পর থেকে রাত ১০টা পর্যন্ত খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ছিল। যশোর রেলস্টেশন মাস্টার আইনাল হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শনিবার (২১ নভেম্বর) রাতে চালক আকবর আলী নওয়াপাড়া থেকে ট্রাকে কয়লা লোড দিয়ে যশোরের দিকে আসছিলেন। রাত ৭টার দিকে মুড়লি রেলক্রসিংয়ে পৌঁছালে রাজশাহী থেকে ছেড়ে আসা কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি ওই ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক আকবর আলী নিহত হন। পরে স্থানীয়রা ট্রাকের হেলপারকে গুরুতর অবস্থায় উদ্ধার করে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।

স্থানীয়দের অভিযোগ, ওই রেলক্রসিংয়ে গেটম্যান থাকলেও ঠিকমতো দায়িত্ব পালন করেন না। প্রায়ই সময় স্থানীয়রাই গেটটি বন্ধ করেন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD