বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

ট্রেনে কাটা পড়ে দুই পোশাক শ্রমিকের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩

গাজীপুর মহানগরীর পূবাইলের বসুগাঁও এলাকায় কিশোরগঞ্জগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দুই পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে পূবাইল ৪১নং ওয়ার্ডের বসুগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মিলন মিয়া (১৯) ও ঝর্ণা আক্তার (২২)। মিলন মিয়া গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার তিনথোপা এলাকার আব্দুল রহিমের ছেলে এবং ঝর্ণা আক্তার ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামের নুরু মিয়ার মেয়ে।

তারা দুইজনেই পূবাইল এলাকায় ভাড়া বাসায় বসবাস করে পূবাইল থানার বিপরীতে প্রাইম সুয়েটার লিমিটেড নামক পোশাক কারখানায় শ্রমিক হিসেবে চাকরি করতেন।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রাইম সুয়েটার লিমিটেডের অ্যাডমিন মাহবুবুর রহমান উজ্জ্বল।

এ ব্যাপারে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD