বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প ‘ইরানের অর্থ ফেরত দিতে হবে, না হলে ডলারে কেউ বিনিয়োগ করবে না’ নেতানিয়াহু সবাইকে বোমা মেরে উড়িয়ে দিতে চান: ট্রাম্প ইসলামাবাদ এমওইউ স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় রেললাইনের ওপর ঘুমিয়ে ট্রেনে কাটা পড়ে তিনজন নিহত হয়েছেন। রোববার ভোর ৪টার দিকে উপজেলার স্বল্পদশাল গ্রামে ব্র্যাক কার্যালয়ের সামনে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার স্বল্পদশাল গ্রামের আবদুল হেকিমের ছেলে স্বপন (১৭) ও রিপন (১৬) এবং বডু মিয়ার ছেলে মুখলেছ। বারহাট্টা থানার ওসি মিজানুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, রাতে মাছ শিকারের পর তিনজন উপজেলার স্বল্পদশাল গ্রামে ব্র্যাক কার্যালয়ের সামনে রেললাইনের ওপর ঘুমিয়ে পড়েন। রোববার ভোর ৪টার দিকে ঢাকাগামী ‘হাওর এক্সপ্রেস’ ট্রেনটি ওই লাইনে এলে ঘুমন্ত তিনজন কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD