শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ট্রেনে ৫০ শতাংশের বেশি যাত্রী পরিবহন করা যাবে না

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১

আগামী বৃহস্পতিবার (১ এপ্রিল) থেকে সব ট্রেনে ৫০ শতাংশ যাত্রী পরিবহন করা হবে। যার অর্ধেক কাউন্টারে ও বাকি অর্ধেক অনলাইনে বিক্রি করা হবে। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে যাত্রীদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেয়া হয়ছে।

মঙ্গলবার (৩০ মার্চ) বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয়। রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরিফ আলম বিষয়টি নিশ্চিত করেন।

রেলওয়ের বিজ্ঞপ্তিতে যাত্রীদের উদ্দেশে কিছু নির্দেশনাও দেওয়া হয়। যার মধ্যে রয়েছে- ট্রেনে ভ্রমনিচ্ছুক যাত্রীদের নিজ নিজ টিকিট নিশ্চিত করেই কেবল ট্রেনে ভ্রমণের জন্য অনুরোধ করা হলো। টিকিটবিহীন কোনো যাত্রী স্টেশনে প্রবেশ বা ট্রেনে ভ্রমণ করতে পারবেন না।

নির্দেশনায় আরও বলা হয়, বিশেষ প্রয়োজন ব্যতীত রেল ভ্রমণ করবেন না। অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। মাস্ক ব্যতীত কোনো যাত্রীতে স্টেশনে প্রবেশ বা ট্রেনে ভ্রমণ করতে দেওয়া হবে না।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD