সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
যুদ্ধ শুরু হলে শেষ করার সিদ্ধান্ত ট্রাম্পের হাতে থাকবে না: ইরান এক দেশে জরুরি অবস্থা জারি এবিজি ইউনিভার্সিটি কাপে ফারইস্টের গোলবন্যায় ডুবলো নর্থ সাউথ ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর: স্বরাষ্ট্রমন্ত্রী চার মাসে রপ্তানি আয় ছাড়ালো ১৭ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ শাহজালালে ১৬৫ ফ্লাইট বাতিল, আটকা ২২৯১৭ জন যাত্রী ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২৯ আগামী গ্রীষ্মে কিছুটা হলেও লোডশেডিং কম দিতে পারবো: বিদ্যুৎমন্ত্রী দেশের যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১১ আগস্ট, ২০২৪

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে মা ও মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। রোববার (১১ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

এর মধ্যে রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের উশধারী গ্রামে ধানক্ষেত থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মা ও মেয়ের মৃত্যু হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সৈয়দ আলীর স্ত্রী মেরিনা বেগম (৪৫) ও মেয়ে সাথী আক্তার (১৪) দুইজনে মিলে ধানক্ষেতে নিড়ানি দিতে যায়। এ সময় হঠাৎ বৃষ্টি আসলে তারা বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই মা ও মেয়ে মৃত্যুবরণ করেন।

রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ (ওসি) জয়ন্ত কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেন।

এ ছাড়াও ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার যাদুরাণী পশ্চিম কলেজপাড়ার মো. ন‌ওসাদের ছেলে আলিম (৩০) দুপুর ১টার দিকে বজ্রপাতে মৃত্যুবরণ করেন।

হরিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল লতিফ শেখ বিষয়টি নিশ্চিত করেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD