শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘মক্কা চুক্তি’ আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে চিঠি প্রধানমন্ত্রীর মক্কা চুক্তি নিয়ে আলোচনার মধ্যেই বৈঠক নেপাল বন্যায় চীনের দায় অস্বীকার, কাঠমাণ্ডু-বেইজিং সম্পর্কে ফাটল ইনফান্তিনোর বিরুদ্ধে সুইস আদালতে উয়েফা ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী চান রুমিন ফারহানা! ৮ হাজার মুসলিম হত্যার পরিকল্পনাকারী ‘বসনিয়ার কসাইর’ মৃত্যু বিগত ১৫ বছরে প্রায় ২০ হাজার আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানিয়েছেন পুতিন নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে ২০০ লিটার পেট্রোলসহ আটক ২

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
ঠাকুরগাঁওয়ে ২০০ লিটার পেট্রোলসহ আটক ২

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে নেওয়ার সময় প্রায় ২০০ লিটার পেট্রোলসহ দুইজনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান উল হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

সোমবার গভীর রাতে উপজেলার নেকমরদ এলাকা থেকে অভিযান চালিয়ে জাহিরুল ইসলাম (৩২) ও জহিরুল ইসলাম (৩০) নামের দুইজনকে আটক করা হয়। তারা একটি স্থানীয়ভাবে ব্যবহৃত ‘পাগলু’ যানবাহনে করে পেট্রোল পরিবহন করছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, একটি ফিলিং স্টেশন থেকে তারা বেশি দামে পেট্রোল কিনে সীমান্তবর্তী এলাকায় আরও বেশি দামে বিক্রির পরিকল্পনা করেছিলেন। প্রতি লিটার পেট্রোল প্রায় ৪০০ টাকায় বিক্রি করার উদ্দেশ্য ছিল তাদের। এ কাজে তারা পরিবহন বাবদ কমিশন পেতেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD