শনিবার, ০২ মে ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

ডাকাতিয়া নদীতে ট্রলার-বাল্কহেড সংঘর্ষ, নিহত ৫

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২

চাঁদপুরের মমিনপুর এলাকায় ডাকাতিয়া নদীতে বালুবাহী বাল্কহেড ও মাটিবাহী ট্রলারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ৫ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩১ জানুয়ারি) সকালে চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শাহেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মো. আওয়াল (৫০), মো. মোবারক (৪৫), মো. নাসির (৩২), আল-আমিন (৩৫) ও নজরুল (৩৫)। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।

শাহেদুল ইসলাম জানান, আজ সোমবার ভোরে ঘন কুয়াশার কারণে দেখতে না পেয়ে বাল্কহেড ও ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নিখোঁজ হন ১১ জন। পরে ছয় জন সাঁতরে তীরে উঠলেও ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD