বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ডাকের সাবেক ডিজিসহ দু’জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার : ডাক বিভাগের সাবেক মহাপরিচালক (ডিজি) সুধাংশু শেখরের দেশত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) চিঠি পাঠিয়েছে পুলিশের বিশেষ শাখায় (এসবি) । ডাক বিভাগের এই ডিজির বিরুদ্ধে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এজন্য তার দেশত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে পুলিশের বিশেষ শাখায় (এসবি) চিঠি দিয়েছে দুদক।

আজ মঙ্গলবার (০১ ডিসেম্বর) দুদুকের উপ-পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মো. সালাহউদ্দিনের স্বাক্ষরিত চিঠি পুলিশের কাছে পাঠানো হয়েছে। সুধাংশু শেখরসহ ডাক অধিদপ্তরের পরিদর্শক রাবেয়া খাতুনের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা চেয়েছে দুদক।

এ বিষয়ে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বলেন, ডাক বিভাগের বেশকিছু প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এছাড়া সুধাংশু শেখর দেশ ত্যাগ করতে পারেন। দেশ ত্যাগ করলে দুদকের অনুসন্ধানে সমস্যা হতে পারে। এজন্য চিঠি পাঠানো হয়েছে। ডাকের সাবেক ডিজির পাশাপাশি সংস্থাটির অধিদপ্তরের পরিদর্শক রাবেয়া খাতুনের জন্য বিরুদ্ধেও দেশ ত্যাগে নিষেধাজ্ঞার জন্য বিশেষ পুলিশ সুপারকে (ইমিগ্রেশন) চিঠি পাঠানো হয়েছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD