শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ডিআইজি হলেন ১১ পুলিশ কর্মকর্তা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০

পদোন্নতি পেয়ে উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হয়েছেন অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদমর্যাদার ১১ কর্মকর্তা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পুলিশ ক্যাডারের এই কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে বুধবার জারি করা আদেশটি বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) প্রকাশ করা হয়েছে।

পদোন্নতি পেয়ে ডিআইজি হয়েছেন- খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক মো. হাবিবুর রহমান, পুলিশ অধিদফতরের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক এস এম আক্তারুজ্জামান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আমেনা বেগম, পুলিশ অধিদফতরের অতিরিক্ত উপ-পুলিশ পরিদর্শক মো. হায়দার আলী খান, পুলিশ অধিদফতরের অতিরিক্ত উপ-পুলিশ পরিদর্শক মো. মনিরুল ইসলাম।

এছাড়া, গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আজাদ মিয়া, পুলিশ অধিদফতরের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক মো. মাহবুবুর রহমান ভূইয়া, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) পরিচালক (অতিরিক্ত ডিআইজি) আতিকা ইসলাম, পুলিশ অধিদফতরের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক মো. রুহুল আমিন এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার বাসুদেব বণিক পদোন্নতি পেয়ে ডিআইজি হয়েছেন।

শিক্ষা ছুটিতে বিদেশে অবস্থানরত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার মহা. আশরাফুজ্জামানও উপ-পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি পেয়েছেন।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের বরাবর যোগদানপত্র পাঠাবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ২৭ ডিসেম্বর এই ১১ কর্মকর্তাকে ডিআইজি পদে পদোন্নতি দিয়ে আদেশ জারি করতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছিল।

আনসারে বদলি

অপর এক আদেশে চট্টগ্রাম রেঞ্জের বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-মহাপরিচালক মো. শামছুল আলমকে গাজীপুর সফিপুরের আনসার ভিডিপি একাডেমির ডেপুটি কমান্ড্যান্ট নিয়োগ দেয়া হয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দফতরের উপ-মহাপরিচালক (প্রশিক্ষণ) মো. শাহবুদ্দিনকে চট্টগ্রাম রেঞ্জের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-মহাপরিচালক করা হয়েছে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দফতরের নতুন উপ-মহাপরিচালক (প্রশিক্ষণ) হয়েছেন সিলেট রেঞ্জের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-মহাপরিচালক কাজী সাখাওয়াত হোসেন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD