শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে নেতানিয়াহুর তোপের মুখে মামদানি, পালটা জবাব নিউইয়র্ক মেয়রের ওয়াশিংটনে ট্রাম্প-সি বৈঠক, কমল উত্তেজনা—থাকল পুরোনো বিরোধ প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহ্‌দী আমিন দুপুরের মধ্যে ঢাকাসহ ৩ জেলায় বৃষ্টির আভাস রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ডিসেম্বরের মধ্যে আসবে ইউরেনিয়ামের চালান মহামারি প্রস্তুতির পাশাপাশি শক্তিশালী ও স্বনির্ভর স্বাস্থ্যব্যবস্থা গড়ার আহ্বান বাংলাদেশের ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার এয়ার স্পেস ক্লিয়ার নেই, ঢাকায় পৌঁছেনি ইউরেনিয়াম সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় জাতিসংঘে সর্বসম্মত প্রস্তাব পাস

ডিএনসিসির পশুর হাট মনিটরিংয়ে কমিটি গঠন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২০

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) কোরবানির অস্থায়ী পশুর হাটে স্বাস্থ্য বিধি এবং অন্যান্য শর্ত সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা তা মনিটরিংয়ের জন্য ১০ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহবায়ক করা হয়েছে ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ মফিজুর রহমানকে। বুধবার প্রতিষ্ঠানটির জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

কমিটির সদস্যরা হলেন ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ আফসার উদ্দিন খান; ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ ইসমাইল মোল্লা; ১৪ নম্বর ওয়ার্ড মোঃ হুমায়ুন রশীদ; ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ ইসহাক মিয়া; ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাকির হোসেন; ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নুর ইসলাম; ৫৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন; ১০ নম্বর সংরক্ষিত আসনের কাউন্সিলর হামিদা আক্তার মিতা; এবং ১৭ নম্বর সংরক্ষিত আসনের কাউন্সিলর জাকিয়া সুলতানা। এছাড়া প্রতিটি হাটে একটি করে মোবাইল কোর্ট পরিচালিত হবে।

স্বাস্থ্যবিধি ও অন্যান্য শর্ত মেনে চলছে কিনা তা নিশ্চিত করতে একটি করে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD