মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

ডিএমপিতে তিন সহকারী পুলিশ কমিশনার পদে রদবদল, একজনের বদলি আদেশ বাতিল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে অন্য এক কর্মকর্তার আগের একটি বদলি আদেশ বাতিল করা হয়েছে।

জনস্বার্থে ও প্রশাসনিক প্রয়োজনে এই পদায়ন ও রদবদল করা হয়েছে উল্লেখ করে ডিএমপি সদর দপ্তর থেকে এক কার্যালয় আদেশ জারি করা হয়।

পদায়ন ও রদবদলের তথ্য:

১. মো. আতিকুর রহমান (বিপি-৯১১১৯২৯৪৩৮): তিনি সহকারী পুলিশ কমিশনার (সচিবালয়-নিরাপত্তা-১), সচিবালয় নিরাপত্তা বিভাগ, ডিএমপি, ঢাকা হিসেবে দায়িত্বে ছিলেন।

তাকে সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-মহাখালী জোন), ট্রাফিক-গুলশান বিভাগ, ডিএমপি, ঢাকা হিসেবে পদায়ন করা হয়েছে।

২. মো. ফজলুল হক (বিপি-৯১১৬২২০৫১৪): তিনি সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন), লালবাগ বিভাগ, ডিএমপি, ঢাকা পদে কর্মরত ছিলেন।

তাকে সহকারী পুলিশ কমিশনার (সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি টিম), গোয়েন্দা-তেজগাঁও বিভাগ, ডিএমপি, ঢাকা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

৩. মাহমুদুল হোসাইন (বিপি-৯২২১২৩৭৬৯২): যিনি সহকারী পুলিশ কমিশনার (সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি টিম), গোয়েন্দা-তেজগাঁও বিভাগ, ডিএমপি, ঢাকা পদে দায়িত্বরত ছিলেন।

তাকে সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন), লালবাগ বিভাগ, ডিএমপি, ঢাকা পদে পদায়ন করা হয়েছে।

রদবদল সংক্রান্ত পূর্বের আদেশ বাতিল:

অত্রাফিস স্মারক নং-ডিএমপি(সংদপ্ত)/প্রশাসন/এ-৫১-২০২৬/১৫৫৭ (তারিখ-০৮/০৯/২০২৬ খ্রি.) মূলে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ-দক্ষিণ-এর সহকারী পুলিশ কমিশনার জনাব খান মাহমুদুল হাসান (বিপি-৮৯২১২৩৭৬৭৬)-কে সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-মহাখালী জোন) হিসেবে বদলি করা হয়েছিল। নতুন আদেশে উক্ত বদলির আদেশটি বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD