সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬৬২

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬৬২ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৪৩টি মামলা করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ ৩৬ জন, লালবাগ বিভাগ ৭৮ জন, ওয়ারী বিভাগ ৯৩ জন, মতিঝিল বিভাগ ৮২ জন, তেজগাঁও বিভাগ ৯২ জন, মিরপুর বিভাগ ১৪০ জন, গুলশান বিভাগ ৭৮ জন, উত্তরা বিভাগ ৫৭ জন ও গোয়েন্দা বিভাগ ৬ জনকে গ্রেপ্তার করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযানকালে ১টি চায়নিজ কুড়াল, ২টি চাকু, ৪ হাজার ৬২১ পিস ইয়াবা, ৭১২ গ্রাম গাঁজা, ৩০ গ্রাম হেরোইন, ৩০০ বোতল আমদানি নিষিদ্ধ অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ESkuf, ১টি মোটরসাইকেল, ৫টি মোবাইল ও ৩৩ হাজার ৮২০ টাকা উদ্ধার করা হয়।

ডিএমপি জানিয়েছে, রোববার (২৫ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে ডিএমপি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD