বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন বৃহস্পতিবার টানা সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ‘ফারাক্কা চুক্তি নবায়ন করে ভারত প্রমাণ করবে তারা বাংলাদেশের বন্ধু’ উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা একই প্রশ্নে হবে: শিক্ষামন্ত্রী স্পেনে দ্রুতগামী দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ১০ সাদমানের সেঞ্চুরির অপেক্ষা বাড়লেও দিনটা ভালোই গেল বাংলাদেশের কিসমিসে বাড়ে মস্তিষ্কের কার্যকারিতা গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি ২০২৭ সালের মধ্যে নিরাপদ সড়ক আইন বাস্তবায়ন করা হবে: সড়কমন্ত্রী

ডিভোর্সের পর প্রাক্তন স্বামীর সঙ্গে এক হলেন মাহি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

গত দুই-এক বছরে মাহিয়া মাহি আলোচনার টেবিল যতটুকু দখল করেছেন সেটুকু ব্যক্তিগত জীবনের জোরে। এবারও রিয়েল লাইফ নিয়ে আলোচনায়। গুঞ্জন উঠেছে স্বামী রাকিব সরকারের সঙ্গে মিলে গেছেন তিনি।

সামাজিক মাধ্যমে প্রাক্তন স্বামীর সঙ্গে মিলে যাওয়ার গুঞ্জন ছড়িয়েছে দুটি ছবি থেকে। সেখানে স্বামী সন্তানের সঙ্গে দেখা গেছে তাকে। ছবিটি মাহি নিজেই প্রকাশ করেন। ক্যাপশনে লিখেছেন, ‘মাশাল্লাহ।’ একই ছবি প্রকাশ করেন রাকিবও। তিনি লিখেছেন, ‘সোয়াইব, সাইয়ারা, ফারিশ ও আমরা এক ফ্রেমে।’

ছবি দুটি প্রকাশের পর থেকেই গুঞ্জন সামাজিক মাধ্যমে। তবে কি রাকিব সরকারের সঙ্গে ফের মিলে গেলেন মাহি, এমন প্রশ্ন উঁকি দিচ্ছে নেটাগরিকদের মাথায়। মন্তব্যের ঘরে কেউ লিখেছেন, ‘আবার সব আগের মতো হয়ে যাক।’ কেউ কেউ মাহির সঙ্গে স্বামী-সন্তানের স্থিরচিত্র দেখে ভালোবাসার ইমোজি দিয়ে জানিয়েছেন অভিনন্দনও।

এদিকে মাহি-রাকিবের ঘনিষ্ঠজনদের কেউ কেউ জানিয়েছেন, তারা দুজন এক হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কেউ বলছেন, তারা আগে থেকেই এক ছিলেন, মাঝে শুধু সম্পর্কের অবনতি হয়েছে। তবে এ নিয়ে মাহি-রাকিবের মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে মাহি নিজেই ফেসবুক লাইভে এসে জানিয়েছিলেন রাকিবের সঙ্গে বিচ্ছেদ হয়েছে তার। শুরুতে চুপ থাকলেও পরে রাকিবও নিশ্চিত করেছিলেন এর সত্যতা। এ ঘটনা গত বছরের মাঝামাঝির।

বেশ কিছুদিন হলো যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছেন মাহি। অনেকের ধারণা ট্রাম্পের দেশে থিতু হওয়া লক্ষ্য তার। অন্যদিকে রাকিব সরকার আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। পট পরিবর্তনের পর থেকেই আছেন আড়ালে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD