শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ডেঙ্গুতে আক্রান্ত জাতীয় দলের ক্রিকেটার হাসান মাহমুদ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩

গত কিছুদিন ধরেই অসুস্থ জাতীয় দলের পেস বোলার হাসান মাহমুদ। জ্বরে ভুগছিলেন পাঁচ–ছয় দিন ধরে। জ্বরের মাত্রা এখন কিছুটা কমে এলেও শারীরিক দুর্বলতা আছে। পরশু রাতে হাসানের শারীরিক অবস্থা বুঝতে রক্ত পরীক্ষা করানো হয়। কাল রিপোর্ট এলে জানা যায়, ডেঙ্গু পজিটিভ হয়েছেন তিনি।

প্লাটিলেট স্বাভাবিকের চেয়ে কম ছিল গতকাল। আজ আরও একবার রক্ত পরীক্ষা করানোর কথা থাকলেও কিছুটা সুস্থ বোধ করায় সেটি আর করানো হয়নি। আপাতত বাসাতেই চিকিৎসা নিচ্ছেন তিনি। বিসিবির মেডিকেল বিভাগের একটি সূত্র হাসান মাহমুদের ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করেছে।

এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে মিরপুরে ৮ আগস্ট থেকে শুরু হবে ক্রিকেটারদের মূল অনুশীলন। তার আগে গতকাল থেকে চলছে রক্ত ও চক্ষু পরীক্ষা এবং ইসিজির মতো কিছু রুটিন মেডিকেল চেকআপ। কাল প্রথম দিনে ২০ ক্রিকেটারের স্ক্রিনিং হয়েছে। আজ হয়েছে ১২ ক্রিকেটারের। কিন্তু সঙ্গত কারণেই এখনো মাঠে আসেননি হাসান মাহমুদ।

মেডিকেল পরীক্ষা শেষে ৩ আগস্ট হওয়ার কথা ক্রিকেটারদের ফিটনেস টেস্ট। তবে পুরোপুরি সুস্থ হওয়া পর্যন্ত হাসানকে থাকতে হবে বিশ্রামেই।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD