বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৬৪

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৬ আগস্ট, ২০২৩

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৩১৩ জনে। একই সময়ে আরও ২ হাজার ৭৬৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৭৮ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৮৬ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬৬ হাজার ৭৩২ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৫ হাজার ৬০১ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৩১ হাজার ১৩১ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৭ হাজার ৭২ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ছিল ২৮১ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ছিল ৬২ হাজার ৩৮২ জন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD