শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ডেভন-ড্যারিলের শতক, হোয়াইটওয়াশ এড়াতে টাইগারদের প্রয়োজন ৩১৯

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ মার্চ, ২০২১
WELLINGTON, NEW ZEALAND - MARCH 26: Devon Conway of New Zealand bats during game three of the One Day International series between New Zealand and Bangladesh at Basin Reserve on March 26, 2021 in Wellington, New Zealand. (Photo by Hagen Hopkins/Getty Images)

ডেভন কনওয়ে-ড্যারিল মিচেলের দুরন্ত সেঞ্চুরিতে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছে নিউজিল্যান্ড। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ এড়াতে টাইগারদের প্রয়োজন এখন ৩১৯ রান।

শুরুর বিপদ সামলে দাপুটে ব্যাটিং করেছে নিউজিল্যান্ড। ডেভন কনওয়ে-ড্যারিল মিচেলের ১৫৯ রানের পার্টনারশিপে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ৩১৮ রান।

ডেভন কনওয়ের ফেরেন ১২৬ রানের অসাধারণ এক ক্রিকেটীয় ইনিংস খেলে। তার ১১০ বলের ইনিংসে ছিল ১৭টি চারের মার। শতক হাঁকিয়েছেন ড্যারিল মিচেলও। তিনি খেলেন ১০০* রানের হার না মানা চমৎকার এক ইনিংস। তার ৯২ বলের ইনিংসে ছিল ৯টি চার আর দুটি ছক্কার মার। দুজনেই তৃতীয় ম্যাচে এসে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি পেলেন।

৩টি উইকেট শিকার করেন পেসার রুবেল হোসেন। একটি করে উইকেট নেন তাসকিন আহমেদ, সৌম্য সরকার ও মুস্তাফিজুর রহমান।

তার আগে ওয়েলিংটনের বেসিন রিজার্ভে তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে ব্যাটিং বেছে নেয় নিউজিল্যান্ড। তাই শুরুতে বল হাতে মাঠে নামে টাইগাররা।

সংক্ষিপ্ত ইনিংস:

নিউজিল্যান্ড: ৩১৮/৬, ৫০ ওভার (ডেভন ১২৬, মিচেল ১০০*, গাপটিল ২৬, নিকোলস ১৮ ও লাথাম ১৮; রুবেল ৩/৭০)।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD