শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ডেল্টার তাণ্ডবে দৈনিক মৃত্যু এক লাফে ৪৮ শতাংশ বাড়ল আমেরিকায়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১

ডেস্ক রিপোর্ট : করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টে হানায় নতুন করে সংক্রমণ বেড়েছে যুক্তরাষ্ট্রে।

দেশটিতে এ মাসে নতুন করে যারা সংক্রমিত হয়েছেন, তাদের মধ্যে ৮৩ শতাংশই ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত। খবর সিএনএনের।

আমেরিকার সেন্টার ফর ডিসিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) পরিচালক জানান, জুলাই মাসের প্রথম সপ্তাহে নতুন করে কোভিড আক্রান্তদের ৫০ শতাংশের শরীরের ডেল্টা ভ্যারিয়েন্টের হদিশ মিলেছিল।

শুধু তাই নয়, আমেরিকায় ডেল্টার হানায় দৈনিক মৃত্যুর সংখ্যাও প্রায় ৪৮ শতাংশ বেড়েছে বিগত কয়েক সপ্তাহে। এখন সে দেশে দিনে গড়ে মৃত্যু হচ্ছে ২৩৯ জনের।

ভারতে প্রথম হদিশ মিলেছিল এই ডেল্টা ভ্যারিয়েন্টের। তার পর ধীরে ধীরে তা বিশ্বের বাকি দেশগুলিতেও ছড়িয়ে পড়তে থাকে।

সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বিশ্বের অন্তত ১০০টি দেশে ছড়িয়ে পড়়েছে করোনার এ ধরন। এখন পর্যন্ত করোনার যাতো ভ্যারিয়েন্ট দেখা গেছে, তার মধ্যে সবচেয়ে বেশি সংক্রামক ডেল্টাই, আর এ জন্যই বিষয়টি নিয়ে ভীষণ উদ্বেগ জানিয়েছেন হোয়াইট হাউজের মুখ্য স্বাস্থ্য উপদেষ্টা অ্যান্টনি ফাউসি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD