শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ডোমারে ট্রেনের সঙ্গে ইটবোঝাই ট্রাকের সংঘর্ষে নিহত ১

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি রেলস্টেশনের অদূরে কাজিরহাট এলাকায় ট্রেন ও ইটবোঝাই ট্রাকের সংঘর্ষে সাকিল হোসেন (২২) নামে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ট্রাকচালক ও ইট ব্যবসায়ী।

মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল ৭টায় এ ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে ডোমার উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে লেভেলক্রসিং অরক্ষিত হওয়ায় সেখানে কোনো গেটম্যান ছিল না।

নিহত সাকিল হোসেনের বাড়ি নওগাঁয়। আহতরা হলেন, ট্রাকচালক হাসান মাহমুদ (৩৫) ও ইট ব্যবসায়ী আনিছুর রহমান (৪০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে নওগাঁ থেকে ইটবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-২২-৮১৮৫) কাজিরহাট লেভেল ক্রসিং পার হচ্ছিল। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনা মেইল ট্রেনটি খুলনা অভিমুখে যাচ্ছিল। ইটবোঝাই ট্রাকটি লেভেলক্রসিং পার হওয়ার সময় ওই ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। দুর্ঘটনার কারণে চিলাহাটি, ডোমার ও নীলফামারী হয়ে সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। চিলাহাটি রেলস্টেশনে আটকা পড়েছে খুলনাগামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেস।

চিলাহাটি রেলস্টেশনে মাস্টার আশরাফুল ইসলাম জানান, আজ মঙ্গলবার সকাল ৬টা ৫০ মিনিটে খুলনা মেইল ট্রেনটি চিলাহাটি ছেড়ে যায়। পরে ৭ মিনিট পর সংবাদ পাই চিলাহাটি থেকে ৫ কিলোমিটার দূরে কাজিরহাট লেভেলক্রসিংয়ে একটি ইটবোঝাই ট্রাকের সঙ্গে ট্রেনটির সংঘর্ষ হয়।

তিনি আরও জানান, পার্বতীপুর থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এলে উদ্ধার কাজ শুরু হবে। সকাল সাড়ে ১০টা পর্যন্ত উদ্ধারকারী রিলিফ ট্রেন না পৌঁছানোয় উদ্ধার কাজ শুরু হয়নি। ফলে এই রুটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD