শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ঢাকাকে বিদায় করে প্লে-অফে রংপুর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

ঢাকা ক্যাপিটালসকে ১১ রানে হারিয়ে বিপিএলের প্লে-অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। এই হারে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে ঢাকা।

টুর্নামেন্টে নোয়াখালী এক্সপ্রেসের সঙ্গে ঢাকা ক্যাপিটালসও বাদ পড়া দলের তালিকায় যোগ দিয়েছে। অন্যদিকে রংপুরের আগে প্লে-অফ নিশ্চিত করেছে রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটান্স।

টস জিতে ব্যাটিংয়ে নেমে রংপুর রাইডার্স ৪ উইকেটে করেছে ১৮১ রান। ওপেনিং জুটিতে ডেভিড মালান ও তাওহীদ হৃদয় বড় স্কোরের ভিত গড়ে দেন।
জবাবে ঢাকাকে ৭ উইকেটে ১৭০ রানে আটকে দেয় রংপুর।

ওপেনিং জুটিতে মাত্র ১১.৩ ওভারে দলীয় স্কোর ১০০ রান স্পর্শ করে রংপুর। বড় স্কোরের ইঙ্গিত দিলেও সেই সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। ফিফটি করার পর মালান ও হৃদয়ের ব্যাটে ধার কমে গেলে ম্যাচে ফেরার সুযোগ পায় ঢাকা।

শেষ দিকে ঢাকার বোলাররা নিয়ন্ত্রিত বোলিং করে শেষ তিন ওভারে মাত্র ১৬ রান দিয়ে তিনটি উইকেট তুলে নেয়। ফলে ২০০ রানের নিচেই থামে রংপুর। মালান ৪৯ বলে ৮ চার ও ৪ ছক্কায় ৭৮ রানে ফিরলে ভাঙে ১২৬ রানের জুটি। ম্যাচসেরাও তিনি। হৃদয় ৪৬ বলে ৫চার ও ৪ ছক্কায় খেলেছেন ৬২ রানের ইনিংস। ৩৩ রানে ঢাকার হয়ে ২টি উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দিন।

লক্ষ্য তাড়া করতে নেমে উসমান খান ও সাইফ হাসান ঝড়ো সূচনা এনে দিলেও পাওয়ারপ্লের আগে ও পরে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে ঢাকা। উসমান ১৮ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩১ রানে ফিরেছেন।

অধিনায়ক মোহাম্মদ মিঠুন ও শামীম হোসেন ধীরগতির ব্যাটিংয়ে রান তাড়াকে আরও কঠিন করে তোলেন। শেষ দিকে সাইফউদ্দিনের অপরাজিত ৩০ বলে ৫৮ ও ইমাদ ওয়াসিমের ১৪ বলে ২০ রানের ইনিংস ব্যবধান কমালেও জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। সাইফউদ্দিনের ইনিংসে ছিল ৩টি চার ও ৫টি ছক্কা।

রংপুরের হয়ে ডানহাতি পেসার নাহিদ রানা ওভারে মাত্র ১১ রান দিয়ে নেন ৩ উইকেট। এছাড়া ফাহিম আশরাফ পান ২টি উইকেট।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD