শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

ঢাকায় ওস্তাদ শাহাদাত হোসেন খান স্মরণে সংগীতানুষ্ঠান বিকেলে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩

উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ সরোদবাদক এবং সংগীতজ্ঞ ওস্তাদ শাহাদাত হোসেন খানের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শনিবার বিকেল সাড়ে ৫টায় ধানমন্ডির ছায়ানট মিলনায়তনে এক সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ওস্তাদ শাহাদাত হোসেন খান মিউজিক ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানের শুরুতে শাহাদাত হোসেন খানের বর্ণাঢ্য ও কর্মময় জীবন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হবে। আলোচনা পর্বের পর ফাউন্ডেশনের কর্মসূচি ঘোষণা করা হবে। ফাউন্ডেশনের প্রচার সম্পাদক আফসানা খান গতকাল শুক্রবার সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানান।

সংগীতানুষ্ঠানে সরোদ বাজাবেন পশ্চিমবঙ্গের প্রখ্যাত সরোদ বাদক ও ওস্তাদ আলি আকবর খানের পৌত্র সিরাজ আলি খান। তাঁর সঙ্গে তবলায় থাকবেন পন্ডিত অরূপ চট্টোপাধ্যায়। এরপর বাঁশিতে মুর্তজা কবির মুরাদ এবং মোহন বীণায় দীপন সরকার উচ্চাঙ্গ সংগীত বাজাবেন। তাঁদের সঙ্গে তবলায় থাকবেন জাকির হোসেন এবং বিশ্বজিৎ কুমার নাট্টা।

খেয়াল পরিবেশন করবেন ভারতীয় কণ্ঠশিল্পী আদিত্য নির্মল। তাঁর সঙ্গে তবলায় রাহুল চট্টোপাধ্যায় এবং হারমোনিয়ামে ধ্রুব সরকার থাকবেন।

সবশেষে সরোদ ও সেতারের ‘যুগলবন্দী’ পরিবেশন করবেন ওস্তাদ শাহাদাত হোসেন খানের দুই মেয়ে আফসানা খান ও রুখসানা খান। তাঁদের সঙ্গে তবলায় থাকবেন তবলাশিল্পী জাকির হোসেন।

অনুষ্ঠানে সংগীতের গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী সকলকে উপস্থিত হবার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD