বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ঢাকায় গাড়ি পার্কিংয়ের ব্যাপক সমস্যা রয়েছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২

পুলিশ সদরদপ্তরে মাল্টিলেভেল কার পার্কিং চালু করা হয়েছে। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) পুলিশ সদরদপ্তরে কম্পাউন্ডে এ মাল্টিলেভেল কার পার্কিং উদ্বোধন করেন।

এসময় আইজিপি বলেন, পুলিশের নিজস্ব কম্পাউন্ডে স্থান সংকুলান না হওয়ায় গাড়ি পার্কিংয়ের সমস্যা রয়েছে। পুলিশের গাড়ি অফিস কম্পাউন্ডের বাইরে পার্ক করতে হয়। মাল্টিলেভেল কার পার্কিং নির্মাণের মত উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করায় পার্কিংয়ের জটিলতা নিরসন হবে।

তিনি বলেন, পুলিশের গাড়ি অফিস কম্পাউন্ডের বাইরে পার্ক করা থাকলে গাড়ির নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে। মাল্টিলেভেল কার পার্কিং নির্মাণের ফলে পুলিশের গাড়ি অফিস কম্পাউন্ডের ভেতরে নিরাপদে থাকবে।

পুলিশপ্রধান আরও বলেন, ঢাকা শহরে গাড়ি পার্কিংয়ের ব্যাপক সমস্যা রয়েছে। সরকারি-বেসরকারি উদ্যোগে মাল্টিলেভেল কার পার্কিং নির্মাণ করা হলে ঢাকা শহরে গাড়ি পার্কিং এবং যানজটের সমস্যা অনেকটা নিরসন হবে।

১৬ তলা বিশিষ্ট মাল্টিলেভেল কার পার্কিংয়ে পাঁচটি লিফট রয়েছে। প্রতিটি লিফটে ৩০টি করে মোট ১৫০টি গাড়ি পার্ক করা যাবে।

নিচতলা থেকে ১৬ তলা পর্যন্ত প্রতিটি গাড়ি পার্কিংয়ে সময় লাগে এক মিনিট ৫২ সেকেন্ড। নিচতলা থেকে অষ্টমতলা পর্যন্ত এক মিনিট ৩০ সেকেন্ড ও নিচতলা থেকে দ্বিতীয় তলা পর্যন্ত ৪৫ সেকেন্ড।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD