শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ঢাকায় নিউজিল্যান্ড ক্রিকেট দল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিতে ঢাকায় পৌঁছেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল।

মঙ্গলবার দুপুরে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তারা। বিমানবন্দর থেকে তারা সরাসরি চলে যাবেন হোটেলে।

বাংলাদেশ দলের ক্রিকেটাররাও এদিন হোটেলে উঠবেন। তাদেরও তিন দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। প্রথমদিনেই হবে করোনা পরীক্ষা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজ শেষে পরিবারের সঙ্গে সময় কাটাতে ছুটিতে যুক্তরাষ্ট্রে যাওয়া সাকিব আল হাসানেরও এদিন দেশে ফেরার কথা রয়েছে।

বাংলাদেশ দলের ক্রিকেটারদের দুদিনের হোম কোয়ারেন্টিন শেষ হয়েছে সোমবার। মঙ্গলবার থেকে তারা হোটেলে কোয়ারেন্টিন শুরু করবেন। ৫০ জন থাকবেন হোটেল কোয়ারেন্টিনে।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১ সেপ্টেম্বর। সিরিজের বাকি চার ম্যাচ ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সব ম্যাচ বিকাল ৪টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD