শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ঢাকায় পৌঁছালো চীনের উপহারের ৬ লাখ টিকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুন, ২০২১

স্টাফ রিপোর্টার : চীন সরকারের উপহারের দ্বিতীয় চালানের ৬ লাখ টিকা ঢাকায় পৌঁছেছে।

রোববার (১৩ জুন) বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মো. নূর ইসলাম রাইজিংবিডিকে বলেন, বিকাল ৫টা ৩০মিনিটে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকাবহনকারী বিমান বাহিনীর দুটি পরিবহন বিমান পৌঁছায়। এরপর টিকা কুর্মিটোলায় বাংলাদেশ বিমানবাহিনীর ঘাঁটিতে নেওয়া হয়েছে।

এরপর বাংলাদেশ সরকারের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের আগ পর্যন্ত এসব টিকা সংরক্ষণ করা হবে।

এর আগে সকাল ১০টায় টিকা নিয়ে দুটি সি-১৩০জে বিমান ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়। এর আগে টিকা আনতে শনিবার রাতে চীন যায় বিমান বাহিনীর দুটি সি-১৩০জে পরিবহন বিমান।

চীন গত ১২ মে সিনোফার্মের তৈরি পাঁচ লাখ উপহারের টিকা বাংলাদেশে পাঠায়। তার ৯ দিনের মাথায় চীন দ্বিতীয় দফায় বাংলাদেশকে টিকা উপহার দেওয়ার ঘোষণা দেয়।

গত ২১ মে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর ফোনালাপ হয়। সেই ফোনালাপের সময় চীনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে দ্বিতীয় দফায় ছয় লাখ টিকা উপহার দেওয়ার কথা জানান।

পরে চীনের দূতাবাস থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের করোনা সংক্রমণের ওপর চীনের নজর রয়েছে। বাংলাদেশে জরুরি ভিত্তিতে টিকার বিপুল চাহিদার প্রেক্ষাপটে সরবরাহের ঘাটতির বিষয়ে চীন উদ্বিগ্ন। ফলে দ্বিতীয় দফায় টিকা উপহারের ঘোষণা বাংলাদেশের প্রতি চীনের বন্ধুত্বের নিদর্শন।

প্রসঙ্গত, এর আগে ২৯ এপ্রিল রাশিয়ার পর দেশে চীনের টিকা সিনোভ্যাকের জরুরি অনুমোদন দেয় ওষুধ প্রশাসন অধিদপ্তর।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD