শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ঢাকায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১

রাজধানীর খিলগাঁওয়ে তেলের লড়ির ধাক্কায় নাফিউল ইসলাম নাফিজ (১৪) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে নাফিজ দুর্ঘটনার কবলে পড়ে।গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক রাত সোয় ৯টার দিকে এই কিশোরকে মৃত ঘোষণা করেন।নাফিজের বাসা দক্ষিণ বনশ্রী এলাকায়। নাফিজ বনশ্রী মডেল হাই স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। তার বাবার নাম এসএম কবির উদ্দিন। তাদের গ্রামের বাড়ি বরিশালের গৌরনদী উপজেলায়।

মৃত নাফিজের খালাত ভাই সাজ্জাদ বিন আজাদ জানান, মোটরসাইকেলের তেল নিতে নাফিজকে নিয়ে সাজ্জাদ খিলগাঁওয়ের ত্রিমোহনী ব্রিজ সংলগ্ন তেলের পাম্পে যায়। সেখান থেকে ফেরার সময় পাম্পের সামনে একটি তেলের লড়ি ঘোরানোর সময় তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দু’জনই ছিটকে পড়ে যায়। সাজ্জাদ কিছুটা আঘাত পেলেও নাফিজ গুরুতর আহত হয়। তৎক্ষণাৎ নাফিজকে স্থানীয় আল ফরাজী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানায় ঘটনাটি জানানো হয়েছে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD