শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: প্রধানমন্ত্রী হাম উপসর্গে একদিনে ৩ জনের মৃত্যু অসংখ্য ডিসেম্বর আসবে যাবে, শেখ হাসিনা দেশে ফিরবে না: রাশেদ খাঁন স্কুলছাত্রী তাজমিন হত্যার মূল আসামি চট্টগ্রাম থেকে আটক বাবার ফোনে লাইভ লোকেশন পাঠিয়েছিল তাজমিন, সেই লোকেশনে গিয়ে পান লাশ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে সহায়তার প্রস্তাব পুতিনের বিশ্ব ডিম দিবস আজ, চাহিদার চেয়ে উৎপাদন কম পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সোমবার

ঢাকায় স্ত্রী-শ্যালিকাকে অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার : ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানার সমিতি বাজার এলাকায় ইয়াসমিন আক্তার (৩০) ও শিমু আক্তার (১৬) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। ইয়াসমিন আক্তার ও শিমু আক্তার দুই বোন। স্ত্রী ও শ্যালিকাকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী রনি মিয়াকে (৩০) আটক করা হয়েছে। দুই বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন- ইয়াসমিন আক্তার (৩০) ও শিমু আক্তার (১৬)। শনিবার (৯ জানুয়ারি) বিকেল ৩টার দিকে বাসার একটি শয়নকক্ষ থেকে দুই বোনের মরদেহ উদ্ধার করা হয়।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) সুদর্শন জানান, দুই বোনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে জানতে পেরেছি। নিহত ইয়াসমিনের স্বামী রনিকে আটক করা হয়েছে। তিনি পেশায় একজন ভ্যানচালক।

তিনি আরও জানান, আটক রনিকে থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। মরদেহগুলোর সুরতহাল শেষে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামক) হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

আলী হোসেন জানান, রনি তার স্ত্রী ও শ্যালিকাকে কুপিয়ে খুন করেছে। তবে কী কারণে তাদের কুপিয়ে হত্যা করেছে তা এখনো জানা যায়নি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD