বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

ঢাকা উত্তরের ৩৭ হাসপাতালে মশকনিধন কার্যক্রম ডিএনসিসির

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২০

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) অধীন এলাকাসমূহের কভিড ও নন-কভিড হাসপাতালগুলোতে অবস্থানরত রোগী, ডাক্তার, নার্স ও চিকিৎসা সেবার সাথে নিয়োজিত অন্যান্যদের ডেঙ্গু রোগে আক্রন্ত হওয়ার ঝুঁকি রোধ করতে দ্বিতীয় ধাপে সপ্তাহব্যাপী বিশেষ মশকনিধন কার্যক্রমের শুরু করেছে ডিএনসিসি। কার্যক্রমের দ্বিতীয় দিনে আজ রবিবার বিকাল সাড়ে চারটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত ঢাকা উত্তরের মোট ৩৭টি হাসপাতালে ডিএনসিসির এই কার্যক্রম পরিচালিত হয়েছে।

হাসপাতালগুলো হচ্ছে- উত্তরা অঞ্চল-১, অধীন কুয়েত মৈত্রী হাসপাতাল এবং আইচি হাসপাতাল। মিরপুর অঞ্চল-২ এর অধীন মা ও শিশু হাসপাতাল, রাবেয়া ম্যাটারনিটি ক্লিনিক, আল শাফি হাসপাতাল, রাড্ডা এমসিএইচএফপি, দি মার্কস হাসপাতাল, ঢাকা ডেন্টাল কলেজ ও হাসপাতাল, রাড্ডা ক্লিনিক, বিজিএমইএ হাসপাতাল, মুক্তি ওয়েলফেয়ার ক্লিনিক, বাপসা ক্লিনিক, রহিমা ম্যাটারনিটি হাসপাতাল এবং সরকারি হোমিওপ্যাথিক হাসপাতাল ও কলেজ।

মহাখালী অঞ্চল-৩ এর অধীন ইউনাইটেড হাসপাতাল, সাহাব উদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল, সিকদার মেডিক্যাল কলেজ হাসপাতাল, লেকভিউ ক্লিনিক, বনানী ক্লিনিক, প্রেসক্রিপশন পয়েন্ট, প্রাভা হেলথ ক্লিনিক, ল্যাব এইড গুলশান, বারিধারা জেনারেল হাসপাতাল এবং মা ও শিশু ক্লিনিক। মিরপুর অঞ্চল-৪ এর অধীন শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন হাসপাতাল। কারওয়ান বাজার অঞ্চল-৫ এর অধীন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট শেরে বাংলা নগর, নিউরো সায়েন্স হাসপাতাল এবং সাত মসজিদ রোডের সিটি হাসপাতাল।

উত্তরার অঞ্চল-৬ অধীন শিন শিন জাপান হাসপাতাল, লেকভিউ সুপার স্পেশালিটি হাসপাতাল লি. এবং সোনারগাঁও জনপথ রোডের কার্ডিও কেয়ার হাসপাতাল লি.। অঞ্চল-৭ এর অধীন সালমান হাসপাতাল, চাঁদের হাসি ক্লিনিক, ফাতেমা ক্লিনিক, আশা ক্লিনিক এবং তারেক মেডিক্যাল অ্যান্ড ডায়গনেস্টিক সেন্টার। অঞ্চল-৮ এর অধীন উত্তরখান ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র।

এই নিয়ে দ্বিতীয় ধাপের কার্যক্রমের এই দুই দিনে ডিএনসিসির অধীন মোট ৬৭টি হাসপাতালে বিশেষ মশকনিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। সপ্তাহব্যাপী এই কার্যক্রমে প্রতিদিন বিকাল সাড়ে চারটা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত লার্ভিসাইডিং (মশার লার্ভার কীটনাশক) ও এডাল্টিসাইডিং (পরিণত মশার কীটনাশক) প্রয়োগ করা হবে। ঢাকা উত্তরের হাসপাতালগুলোতে আগামীকালও এই মশক নিধন কার্যক্রম চলমান থাকবে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD